জাতীয় পার্টি-জেপির পার্লামেন্টারি বোর্ডের সভা কাল

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:২৩

আগামীকাল শনিবার দুপুর ২টায় ঢাকাস্থ লালমাটিয়ায়, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় পার্লামেন্টারি বোর্ডের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি