বুয়েট রোবো কার্নিভালের বিজয়ীরা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০০:১৬

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ বসেছিল দুই দিনের রোবো কার্নিভাল। এটি ছিল বুয়েট রোবটিক্স সোসাইটির আয়োজনেরতৃতীয় আসর। এতে পাঁচটি বিভাগে ২০টির বেশি ইউনিভার্সিটির প্রায় এক হাজর শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

একটি বিভাগ অংশগ্রহণ না করায় চারটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় আয়োজনের শেষের দিন (শুক্রবার) বিকেলে। সমাপনী অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় প্রতিযোগীদের উদ্দেশ্যে পলক বলেন, ‘এখন সময় এসেছে অনেক ঝুঁকিপূর্ণ কাজ রোবটকে দিয়ে করানোর। বিশ্বে এখন রোবটিক্সের তাই ব্যাপক চাহিদাও তৈরি হয়েছে। আমাদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বুঝতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। আর রোবটিক্স নিয়ে আরও গবেষণা করতে হবে। তবেই আমরা খুব শিগগিরই রোবটিক্সে খুব ভালো অবস্থানে চলে আসতে পারবো।’

বুয়েটে অনুষ্ঠিত তৃতীয় বুয়েট রোবো কার্নিভাল-২০১৯ এর সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘ডিআইইউ গ্র্যাভিটন’।  জুনায়েদ আহমেদ পলকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন টিম ডিআইইউ গ্র্যাভিটন এর নেতৃত্বে থাকা সৈয়দ মো. ওমর শাঈখ।  সৈয়দ মো. ওমর শাঈখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের ৭ম সেমিস্টারে শিক্ষার্থী।

সকারবট মূলত রোবটদের মাঝে ফুটবল খেলা। দুই দলের পক্ষ থেকে খেলার প্ল্যাটফর্মে রোবটদের ছেড়ে দেয়া হয় এবং বাইরে থেকে এর নিয়ন্ত্রণ করেন দুই দলের প্রতিযোগীরা। এরপর সর্বোচ্চ সংখ্যক গোলের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

এই প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় ৭০টি টিমকে পেছনে ফেলে ফাইনাল ম্যাচে ডিআইইউ গ্র্যাভিটন ও মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি টিম পরস্পরের মুখোমুখি হয়। সেখানে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসা টিমের রোবট করে ১ গোল আর ড্যাফোডিলের টিম করে ৩ গোল। শেষে ৩-১ গোলে বিজয়ী হয় ড্যাফোডিল টিম। প্যাথফাইন্ডারে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্টথক্যাকারথনাট’, প্রথম রানার আপ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির দল ‘টিমথওমেগা’ এবং দ্ব্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ডিইউথজিগজ্যাক’।

সকার বট চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘ডিআইইউথগ্র্যাভিশন’, দ্বিতীয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘আর্ডিয়েন্ট সেন্সর’ এবং তৃতীয় হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘ইউপি স্পিডি ফাইটার’। কগনিশনে চ্যাম্পিয়ন আহসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘কিংপিন’, দ্বিতীয় বুয়েটের ইরিডিসেন্ট এবং তৃতীয় হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটির দল রেভুলেশন।

এছাড়াও প্রোজক্টে শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ‘রোবোগেইম’। এছাড়াও দ্বিতীয় হয়েছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যৌথভাবে তৃতীয় হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির দল ল্যাবএআর এবং ব্র্যাক ইউনিভার্সিটির দল ফায়ারফ্লাই।