ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ৫১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ ওয়ার্ল্ড প্রিমিয়ায় অংশ নিচ্ছে। আগামী ১৬-২৪ জানুয়ারি এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে কলকাতার গোর্কি সদনে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী।

চলচ্চিত্র উৎসব ও কলকাতার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্যে চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশক উত্তম গুহ, সম্পাদক মহাদেব শী ও ছবিটির কাস্টিং ডিরেক্টর ও কস্টিউমের দায়িত্বে থাকা অভিনেত্রী চিত্রলেখা গুহ গোয়াতে যাচ্ছেন। ১৬ জানুয়ারি গোয়া চলচ্চিত্র উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন।
এছাড়াও ২০২১ সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বর্ষ হওয়ায় চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’র একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এএএম
