মেহেরপুরে জরিনা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও তার প্রথম স্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার যাদবপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুন। আসামিরা আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
আরো পড়ুন : নতুন মুখ শরিফুল-পারভেজ
মামলা এজাহারে জানা গেছে, ২০১০ সালে সদর উপজেলার যাদবপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুন দুজনে মিলে জরিনা খাতুনকে হত্যার পর একটি লাশ আলুক্ষেতে পুতে রাখে। কয়েকদিন পর পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২০১০ সালের ৬ জানুয়ারি জরিনা খাতুনের বোন ফেরদৌসি খাতুন বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মেহেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনায় জড়িত সন্দেহে সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুনকে আটকের পর আদালতে নেয়া হলে তারা ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তিনজনকে চার্জশিট থেকে অব্যাহতি দেয়া হয়। মামলায় ১৪ জন সাক্ষী আদালতের তাদের সাক্ষ্য প্রদান করেন।
ইত্তেফাক/ইউবি
