স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য বাজারে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফিটনেস ট্র্যাকার। এই ফিটনেস ট্র্যাকার দিয়ে স্মার্টফোনের মাধ্যমে আপনার হার্টের বিট, ব্ল্যাড প্রেসারসহ আপনি প্রতিদিন কত কিলোমিটার হাটলেন এবং আপনার শরীর থেকে কী পরিমাণ ক্যালোরি খরচ হলো সে সম্পর্কে জানতে পারবেন। ফিটনেস ট্র্যাকারের সঙ্গে একটি অ্যাপ থাকে যা স্মার্টফোনে ইনস্টল করলে ট্র্যাকারের যাবতীয় নিয়ন্ত্রণ স্মার্টফোন দিয়ে করা সম্ভব হয়। এছাড়াও ফিটনেস ট্র্যাকারের নোটিফিকেশন দেখতে স্মার্টফোনকেই ব্যবহার করতে হবে। অনেকেই আবার ফ্যাশনের অংশ হিসেবে হাতঘাড়ির পরিবর্তে এটি ব্যবহার করে থাকেন।
সম্প্রতি ইউকের বাজারে এমন একটি ফিটনেস ট্র্যাকার এনেছে ফিটবিট ব্র্যান্ড। যার বর্তমান বাজার মূল্য ৭৯ ডলার। কোম্পানিটি ৬টি রঙ্গের বৈচিত্রের ফিটনেস ট্রাকার বাজারে উন্মুক্ত করেছে। এটি সম্পূর্ণ পানি, ধুলাবালিরোধী একটি আধুনিক পরিধেয় ইলেকট্রনিক্স পণ্য।
সূত্র: ওয়্যার্ড ডটকম ডট ইকে
