সৈয়দ মাহবুব হাসান আমিরী, আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
নিচের উদ্দীপকটি দেখ এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের জবাব দাও
১৪। A চিহ্নিত স্থানের নামগুলোকে কী বলা হয়?
(ক) ট্যাব (খ) রিবন (গ) মেনু (ঘ) অপশন
১৫। B চিহ্নিত স্থানে ব্লিংগিং করা কার্সরটির নাম কী?
(ক) মাউসকার্সর (খ) ইনসার্সন কার্সর
(গ) পয়েন্টার কার্সর (ঘ) ওয়ার্ড কার্সর
১৬। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট পৃষ্ঠাকে কী বলে?
(ক) স্প্রেডশিট (খ) ওয়ার্কবুক
(গ) ওয়ার্ক পেইজ (ঘ) ওয়ার্কশিট
১৭। স্প্রেডশীটে যে সকল চার্ট ব্যবহার করা হয়, তাহলো-
i.বার ii.কলাম iii.পাই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৮। এ্যানিমেশন মূলত কী?
(ক) টেক্সট (খ) ইমেজ
(গ) একাধিক ইমেজ (ঘ) শব্দ
১৯। ফটোশপে সর্বোচ্চ কতটি লেয়ার নিয়ে কাজ করা যায়?
(ক) ৭ টি (খ) ১৬ টি (গ) ২৫৬ টি (ঘ) অসংখ্য
২০। ইলাসট্রেরে কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে কী বলে?
(ক) জুম ইন (খ) জুম আউট
(গ) জুম লেফট (ঘ) জুম রাইট
২১। আদিকাল থেকে মানুষ নিজের ভাব প্রকাশ করার জন্য কী ব্যবহার করতো?
i.মিডিয়া ii.সিডি iii.সংকেত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২২। ডাটাবেজে একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী গঠিত হয়?
(ক) টেবিল (খ) রেকর্ড (গ) সেল (ঘ) রো
২৩। ডাটাবেজেরView ড্রপ-ডাউন থেকে Design সিলেক্ট করলে কোন ডায়ালগ বক্সটি আসবে?
(ক) Create Table (খ) Update Table
(গ) Save as (ঘ) Create Database
২৪। ডাটাবেজে অবরোহী পদ্ধতি হচ্ছে-
i. ছোট থেকে বড় ক্রম
ii. বড় থেকে ছোট ক্রম
iii. ছোট বড় সংমিশ্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৫। রেকর্ড সমূহের উপর থেকে নিচে বরাবর রেখা বা লাইনকে কী বলে?
(ক) আন্ডারলাইন (খ) রিপোর্ট লাইন
(গ) ডিভাইডারলাইন (ঘ) গ্রিডলাইন
উত্তরমালা ১৫.খ, ১৬.ঘ, ১৭.ঘ, ১৮.গ, ১৯.ঘ, ২০.ক, ২১.গ, ২২.খ, ২৩.খ, ২৪.ক, ২৫.ঘ
