বাংলাদেশ শেফ অর্গানাইজেশন’র লোগো উন্মোচন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০০:১৩

বাংলাদেশ শেফ অর্গানাইজেশন সেই ২০১৪ সাল থেকে  বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত অর্গানাইজেশনটি স্বেচ্ছায় রক্তদান এবং যারা হোটেল ইন্ডাষ্ট্রিতে কাজ করে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। সম্প্রতি বাংলাদেশ শেফ অর্গানাইজেশন’র লোগো উন্মোচন করা হয়। সুদীর্ঘ ৬ বছর পাড়ি দিয়ে বাংলাদেশ শেফ অর্গানাইজেশন তাদের পরিচয়ের প্রতীক হূদয়ে ধারণের পূর্ণতা পেয়ে আনন্দিত ও গর্বিত। সংগঠনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শেফ রাহিম। ফাউন্ডার মেম্বার হিসেবে আছেন শেখ মাহবুব ও শিরিনা রহমান।

 

০০