লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
নিখোঁজের ছয় দিনেও খোঁজ মেলেনি চট্টগ্রামের লোহাগাড়ার জাতীয় পার্টির নেতা ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার মৃত আহমদ সওদাগরের ছেলে।
তার ভাই মো. সেলিম জানান, গত বুধবার রাত থেকে তার ভাই নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে পরদিন বৃহস্পতিবার লোহাগাড়া থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে। ঘটনার দিন বিকালে নিজ বাড়িসংলগ্ন খামারে যান তার ভাই আনোয়ার। রাতে বটতলী মোটর স্টেশনে ভাড়া বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আনোয়ারের চাচা লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির উদ্দিন জানান, নিখোঁজ হয়েছে ছয় দিন হয়ে গেল এখনো আনোয়ার হোসেনের খবর পাওয়া যাচ্ছে না। তার পরিবার অজানা শঙ্কার মধ্যে রয়েছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তত্পরতা কামনা করছেন।
