শোক সংবাদ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:২৪

ছায়েদুল হক চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর চাচা ছায়েদুল হক চৌধুরী (৯৫) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ভোরে তার বারইপাড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার বাদজোহর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির, চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহিদ উল্যা ও কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বিএসসি গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আলমগীর হোসেন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন তালুকদার (৬৪) রবিবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল সোমবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বেড়াডোমা স্কুল মাঠে আলমগীর হোসেন তালুকদারের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।