নিরাপদ সড়ক চাই

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:২৭

আমাদের রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা খুবই কম, যে কোনো সময় পালটে যেতে পারে জীবনের হিসাব। গাড়ির চালকগুলো গাড়ি চালনার সময় যেন প্রতিযোগিতায় নামেন! প্রায় গাড়িচালকই বিপজ্জনকভাবে ওভারটেক করে থাকেন। এর ফলে ঘটে যাচ্ছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে দক্ষ চালকের অভাব এবং অধিকাংশ গাড়িচালক সড়কে চলাচলের যথাযথ ট্রাফিক নিয়ম জানেন না বা জানলেও অবহেলা করেন। সর্বস্তরের সচেতনতা এবং কঠোর আইন প্রণয়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকটা কমানো সম্ভব। মৃত্যু এক বাস্তবতা, তাই বলে এমন অস্বাভাবিক মর্মান্তিক মৃত্যু কেন? আমরা সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কঠোর আইন প্রণয়ন এবং সমস্যাটির সুষ্ঠু সমাধান চাই।

মো. খাইরুল ইসলাম

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,

ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া