পেঁয়াজচাষিদের ক্ষতি হয়ে যাচ্ছে যে!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:২৭

সব সংকটের আগে যদি আমরা চিহ্নিত করতে পারি তার কারণগুলো, তাহলে সেই সংকটের সম্মুখীন আমাদের হতে হয় না। কয়েক বছর ধরে পেঁয়াজের বাজার নিয়ে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে যখনই চাষিরা পেঁয়াজ চাষে বিনিয়োগ করেছেন, ঠিক সেই মুহূর্তে ভারতীয় পেঁয়াজ আমদানি ক্ষতির মুখে ফেলছে চাষিদের! কেজিপ্রতি ২০-২৫ টাকার মূল্য ঘাটতি আবারো পেঁয়াজ চাষে অনীহার কারণ হবে, আর এর ফলে আবারো পেঁয়াজের বাজার হবে অস্থিতিশীল। মানুষের ভোগান্তি কমাতে রাষ্ট্রের উচিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে সবকিছু নিয়ন্ত্রণে রাখা। কোনোভাবেই যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে বিপাকে না পড়তে হয় ক্রেতা কিংবা বিক্রেতাদের, এই দিকটি বিবেচনায় নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সোহাগ মনি

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,

কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়