গোয়ালন্দে সবজিখেত পরিচর্যায় ব্যস্ত চাষি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:৩০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

উপজেলায় টম্যাটোসহ বিভিন্ন শীতকালীন সবজিখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সরেজমিনে চর কর্ণেশনা ও ছাত্তার মেম্বারপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার শত শত হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। চাষিরা রাত-দিন সমান তালে খেতের পরিচর্যা করছেন। ইফনুছ আলী কেষ, খলিল ফকিরসহ একাধিক চাষি জানান, এবার আগাম শীতকালীন সবজি চাষ করেছি। ফলনও ভালো হচ্ছে। গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, উপজেলায় ১ হাজার ৫৩০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও চাষ হয়েছে প্রায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে।