ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলায় পাচারের সময় অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বি এন এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘রবিবার রাত সাড়ে ৭টার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট ব্রিজ এলাকায় অবস্থান নিই। পরে মোটরসাইকেলে আসা দুজন পাচারকারী আমাদের দূর থেকে দেখে ব্যাগে তিনটি তক্ষক ফেলে রেখে পালিয়ে যায়।’ তিনি আরো জানান, তক্ষক তিনটি ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
