টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে সাগর উপকূলীয় বাহারছড়ায় বিভিন্ন মত্স্য ঘাটে সোমবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানের খবর পেয়ে ক্রেতা-বিক্রেতারা সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি। শামলাপুর মত্স্যঘাটসহ বিভিন্ন ঘাটে অভিযান পরিচালনা করে ৩০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ কর হয়। কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল ইসলাম জানান, ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণে আমাদের অভিযান জুন মাস পর্যন্ত অব্যাহত থাকবে।
