কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ কেটে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ডুবুরির সাহায্যে পাচারের সময় তা জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার ভোরে কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার কাঠ জব্দ করে।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাতের অন্ধকারে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সেগুন কাঠ পাচারের গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। এ সময় নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ সেগুন ও গামারি গোল কাঠ জব্দ করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যায়।
