পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ পলাতক তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত ২টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন ও মো. লিটন মিয়া এবং কান্দাপাড়া গ্রামের ফয়সাল। পলাশ থানার অফিসার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের গ্রেফতারের পর নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে।
