ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে হাটবাজারে পাটের পরিবর্তে পলিথিনের ব্যাগ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে সাত জন ব?্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভূঞাপুর বাজারে অভিযান চালিয়ে সাত ব্যবসায়ীকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী (ভূমি) মো. আসলাম হোসাইন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ব্যবসায়ীদের সচেতনতার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
