নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:৩২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে সোমবার সকালে শামন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।