সিলেট অফিস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং মাউন্ট অ্যাডোরা হাসপাতালের মধ্যে সোমবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিত্সাসেবায় বিভিন্ন সুবিধা প্রদান করার জন্য চুক্তি স্বাক্ষর হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব এবং মাউন্ট অ্যাডোরা হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ডা. কে এম আখতারুজ্জামান।
