ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল সোমবার ১৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে রবি আজিয়াটা। কোম্পানিটির ৩ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রিস্টাল ইনসিওরেন্সের ৩১ লাখ ৭৪ হাজার টাকার, পিপলস ইনসিওরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, প্রোগ্রেসিভ লাইফের ১০ লাখ ২৬ হাজার টাকার, রূপালী ইনসিওরেন্সের ৯৫ লাখ টাকার, সোনার বাংলা ইনসিওরেন্সের ২০ লাখ ৪৬ হাজার টাকার, একটিভ ফাইন কেমিক্যালের ৪৩ লাখ ৫৩ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২২ লাখ ৭২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ৯ লাখ ৮৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক?্যাব্ল কোম্পানির ৫ লাখ ১৮ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৮৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ডরিন পাওয়ারের ২৬ লাখ ২৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ৭ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্টের ৫ লাখ ৫ হাজার টাকার, কেপিপিএলের ৫ লাখ ১ হাজার টাকার, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের ১৬ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ১৪ লাখ ৩৭ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৬ লাখ ১০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ১৬ লাখ ৮০ হাজার টাকার, ফার্মা এইডের ৫৯ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৮ লাখ ৬০ হাজার টাকার, সোনালী আঁশের ৪০ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ২০ লাখ ৪০ হাজার টাকার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৫৬ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৮৮ লাখ ৮২ হাজার টাকার এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৪২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
