ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার সবচেয়ে বেশি দর কমেছে বিডি ফাইন্যান্সের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিডি ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জিকিউ বলপেন। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। সোনার বাংলা ইনসিওরেন্স ডিএসইর দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৩ শতাংশ কমে ৬৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—সোনালী আঁশ, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল পলিমার, এডিএন টেলিকম, আরামিট সিমেন্ট, বিডি ল্যাম্পস ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
