ক্যাপশন নিউজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:৩৫

 ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ গত পহেলা জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়েছে। এ উপলক্ষ্যে গত রবিবার ভার্চুয়াল প্ল্যাটফরমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা                  হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ কেক কেটে ব্যাংকটির এই নতুন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন

০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি নারীদের জন্য নিবেদিত ব্যাংকিং সেগমেন্ট ‘এমটিবি অঙ্গনা’ চালু করে। ব্যাংকের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিশেষ ব্যাংকিং সল্যুশন্স আনুষ্ঠানিকভাবে চালু করেন। ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ইন্টার্নশিপ  কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান  গতকাল  ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। আইবিটিআরএর ডাইরেক্টর জেনারেল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী