করোনা আক্রান্ত মঈন আলী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:৩৯

স্পোর্টস ডেস্ক

দুইটি টেস্ট খেলতে গত পরশু শ্রীলঙ্কায় পা রাখে ইংল্যান্ড ক্রিকেট দল; কিন্তু করোনার হানা থেকে রেহাই পেল না তারা। গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে অলরাউন্ডার মঈন আলীর। ফলে সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

শ্রীলঙ্কা সরকারের নিয়ম অনুযায়ী এখন ১০ দিন আইসোলেশনে থাকতে হবে মঈনকে। তাছাড়া আইসোলেশনে থাকবেন আরেক অলরাউন্ডার ক্রিস ওকসও। কেননা ইংল্যান্ড থেকে যাত্রাকালে মঈনের খুব কাছাকাছি ছিলেন তিনি। আজ সকালে আরো একবার করোনা টেস্ট করানো হবে ইংলিশ ক্রিকেটারদের। সব ঠিক থাকলে আগামীকালই অনুশীলনে নামতে পারবেন তারা। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৪ জানুয়ারি গলে।