নবাবগঞ্জে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:১৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপির বরাদ্দকৃত উপজেলার ১৪টি ইউনিয়নে দুস্থসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ কম্বল বিতরণ করা হয়। এমপির পক্ষে কম্বল বিতরণ করেণ নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল প্রমুখ। সরকারের বরাদ্দ ১ হাজার ৮০০ পিস  ও ফজলুর  রহমান ফাউন্ডেশনের ১২ হাজার পিস কম্বল বিতরণ করা হয়।