ঘিওর (মানিকগঞ্জ):মানিকগঞ্জের ঘিওরের দোতরা গ্রামে সরকারি খাল মাটি দিয়ে ভরাট করে ট্রাক চলাচলের রাস্তা তৈরি করে ফসলি জমি থেকে ইটভাটায় মাটি নেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষকদের অভিযোগ, খাল ভরাট ও রাস্তা তৈরির প্রতিবাদ করলে মারধর করতে আসে মাটি ব্যবসায়িরা। খাল ভরাট করায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। ফসল উত্পাদন বাধাগ্রস্ত হচ্ছে —মোঃ শফি আলম
