সোনারগাঁও (নারায়ণগঞ্জ):নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এফবিসিসিআইয়ের পরিচালক বজলুর রহমান সিআইপির ব্যক্তিগত উদ্যোগে দুই সহস াধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এফবিসিসিআইয়ের পরিচালক ও হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান কম্বল বিতরণকালে বলেন, অসহায় দুস্থ ও এতিমদের সাহায্যের জন্য বিত্তবানদের আরো এগিয়ে আসতে হবে —ইত্তেফাক