কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার গভীর রাতে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান। প্রায় ৪৫ মিনিট তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিত্সা সেবার মান ও নানা বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি মফিজা বেগম নামে এক দরিদ্র রোগীকে আর্থিক সহায়তাও প্রদান করেন।