মুহম্মদ আনিসুল হক
৬ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার : শুক্র ও শনি। শুভ রত্ন: নীলা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলে দিন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি আসতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন।
