নতুন রসায়নে জাহ্নবী-কার্তিক!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৯:২৯

বিনোদন ডেস্ক

এ বছরই বলিউডের উঠতি তারকা জাহ্নবী কাপুরের দেখা মিলবে করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা ২’ সিনেমায়। এতে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এরইমধ্যে এই অভিনেত্রী মাত্র ৩টি সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আর তাই তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ দেখা যায় অতিমাত্রায়। এবার এমনই দুটি খবরে চলছে নানা জল্পনা-কল্পনা। যেখানে বলিপাড়ায় এখন ‘ওপেন সিক্রেট’ সাইফ কন্যা সারা আলী ও কার্তিক আরিয়ানের প্রেমকাহিনি সেখানে এমন সময়ই কার্তিকের সঙ্গে ফ্রেমবন্দি হলেন জাহ্নবী। সম্প্রতি এই তারা ছুটি কাটাতে গেছেন গোয়ায়। আর সেখানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই শুরু হয়েছে সমালোচনা। ছবিতে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে একসঙ্গে খাবার খাচ্ছেন এই নতুন তারকা জুটি। তাহলে রথ উল্টে গেল! সারাকে ছেড়ে কী জাহ্নবীর সঙ্গে প্রেম করছেন কার্তিক! এই তারকারদের রসায়ন পর্দায় দেখার আগেই কী প্রেমের রয়ায়ন দেখছে ভক্তরা!—এমন প্রশ্ন এখন দানা বেঁধেছে বলিপ্রেমীদের মনে। এদিকে নতুন ফ্লাট আর গাড়ি কিনেও সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবী কন্যা। মাত্র ২৩ বছর বয়স আর ছোট ক্যারিয়ারে এমন বিলাসবহুল জীবন কাটান কিভাবে-এমন কথাও উড়ছে বলিউডে।