ড্রেনের পানি রাস্তায় দুর্ভোগে পথচারী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩০

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুর পৌরসভার কলেজ রোড এলাকায় ড্রেনের পানি উপচিয়ে তলিয়ে গেছে রাস্তা। পচা পানির দুর্গন্ধে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। কলেজ রোডের রং ব্যবসায়ী কামাল হোসেন ও সিমেন্ট ব্যবসায়ী নওশের আলী খান বলেন, ড্রেনের পানিতে রাস্তা তলিয়ে গেছে। দুর্গন্ধে দোকানদারী করা কঠিন হয়ে পড়েছে। ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও তা সংস্কারের উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানিতে রাস্তা তলিয়ে যায়। ভূঞাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুকমল রায় বলেন, খুব দ্রুতই ড্রেনের কাজ করা হবে।