বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
বোরহানউদ্দিনে গতকাল মঙ্গলবার দুপুরে খাল থেকে হানিফ ব্যাপারী (৬৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আবুল বাজারের মুচিরপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের মেয়ে রানু জানান, তার বাবা দুই বছর আগে স্টোক করেন। এরপর থেকেই মাথায় সমস্যা দেখা দেয়। গত সোমবার বাজারে গিয়ে আর ফেরেননি। গতকাল দুপুরে স্থানীয় লোকজন তার লাশ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বলেন, খাল থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
