বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় সোমবার রাতে পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল এবং ১৫ লিটার বাংলা মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—হলো আব্বাস আলী ও রবিউল ইসলাম। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
