সামাজিক দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করা উচিত ------------------- শিক্ষামন্ত্রী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩৩

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটি সংবাদপত্র ও সাংবাদিকদের দায়িত্ব পালন করা উচিত। সমাজের অসংগতির পাশাপাশি ইতিবাচক সংবাদগুলোও তুলে ধরা প্রয়োজন।

সোমবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। দিনব্যাপী ছয়টি পর্বে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী পালিত হয়।

 সকালে র্যালি ও উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, উদ্বোধক ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হোসেন খান। প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন।