সরাইলে দুই ইটভাটাকে জরিমানা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইলে সোমবার সন্ধ্যায় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইটভাটা দুটি হচ্ছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সানু ব্রিকস ও একই ইউনিয়নের আঁখিতারা গ্রামের উদয় ব্রিকস। ভ্রাম্যামাণ আদালতের নেতৃত্বে ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল বলেন, ইটভাটা দুটিকে ৪ লাখ করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে আগামী এক মাসের মধ্যে বৈধ অনুমোদন আনতে না পারলে ইটভাটা দুটি বন্ধ করে দেওয়া হবে।