ক্র্যাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশুদের আনন্দ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩৯

স্পোর্টস রিপোর্টার

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সদস্য ও তাদের সন্তানদের নিয়ে খেলার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সের শিশুদের নিয়ে আয়োজিত সিটি ব্যাংক-ক্র্যাব  শিশু চিত্রাঙ্কন আবৃত্তি ও সংগীতে পুরস্কার পেয়েছে আয়নুন নাহার আকসা, হাছিবুল হাছান হামীম, নুসরাত জাহান সকাল, নওশীন তাবাসসুম তৃণা, নাবিদ রহমান তূর্য্য, রোবাইদা খান এষা, অনুমৃতা আলম প্রজ্ঞা, সানজানা কবীর লারা, সাইফা জাহান আফনান, ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার, অনুদীপ রায়, আরিশা আরিয়ানা, অনুভব আলম প্রান্ত, সাইয়ারা ইমরান নাওমির হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্র্যাবের পুরস্কার পেয়ে দারুণ খুশি শিশুরা। ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার, ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান এবং অন্য কর্মকর্তারা।