রিয়ালকে রামোসের ‘না’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৪০

রিয়াল মাদ্রিদের দেওয়া নতুন চুক্তিকে না করে দিয়েছেন অধিনায়ক সার্জিও রামোস, খবর স্প্যানিশ পত্রিকা মার্কার। তার বর্তমান চুক্তি শেষ হতে যাচ্ছে সামনের জুনে। তবে এ মাসেই নতুন কোনো ক্লাবের সঙ্গে প্রাক্চুক্তি স্বাক্ষর করতে পারবেন এই স্প্যানিয়ার্ড। ম্যানেজার জিনেদিন জিদান আগেই জানিয়েছিলেন, রামোসকে যেকোনো মূল্যে ক্লাবে রাখতে চান তিনি। কিন্তু দলীয় অধিনায়ককে আকর্ষণীয় কোনো চুক্তি পেশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। মাত্র এক বছরের চুক্তি দেওয়া হয়েছে তাকে, বেতনও বৃদ্ধি করা হয়নি। স্বাভাবিকভাবেই এই চুক্তিতে সায় দেননি রামোস। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার ১৬ বছরের সম্পর্ক যদি শেষ পর্যন্ত ছিন্নই হয়, তাহলে তার পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি।