পিএসএল ড্রাফটে মুস্তাফিজ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৪০

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসার ছাড়াও এই ক্যাটাগরিতে আছেন ক্রিস গেইল, রশিদ খান, ডেভিড মালানের মতো টি-টোয়েন্টির হটকেকরা। আগামী ১০ জানুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। অবশ্য পিএসএলের এই আসরে মুস্তাফিজের না খেলা অনেকটাই নিশ্চিত। কেননা ঐ সময়ে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। এক মাসেরও বেশি লম্বা সফরের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টাইগাররা। সফর শেষ হবে ২৮ মার্চ। আর পিএসএল মাঠে গড়াবে ২২ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। তাই প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজকে নিতে হলে অনেকটা ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোর।