এনআরবিসি ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৪৯

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন কবীর আহমেদ। এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কবীর আহমেদ এনআরবিসি ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো)। তিনি ১৯৯১ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন।— প্রেস বিজ্ঞপ্তি