বিইউপিতে নতুন ভাইস চ্যান্সেলরের যোগদান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২০

নবনিযুক্ত উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান গত  বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এ যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক এরিয়ার এরিয়া কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।—প্রেস বিজ্ঞপ্তি