আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালদী বাজার বণিক সমিতির সভাপতি ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আলহাজ জাকির হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও গভর্নিং বডির সদস্য মাসুম বিল্লাহ, গভর্নিং বডির সদস্য হাজী মজিবুর রহমান, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, প্রভাষক মাওলানা হাবিবুর রহমান হাবিব ও শিক্ষক নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
