ব্যারিস্টার মওদুদের অবস্থার অবনতি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল বিকালে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে মেডিক্যাল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার স্ত্রী হাসনা মওদুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ডেকে নিয়ে জানান মওদুদের শারীরিক অবস্থা ভালো নয়। বোর্ডের প্রধানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজখবর রাখছেন।