কালীগঞ্জে খাদ্য নিরাপত্তাবিষয়ক সেমিনার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০০:২৪

 ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ স্লোগানে গতকাল কালীগঞ্জে খাদ্য নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মুজিববর্ষে কোভিড-১৯-এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তানজিলা আফরিনের পরিচালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুত্ফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।