জর্জিয়ায় দুটি আসনের একটিতে ডেমোক্রেট প্রার্থীর জয়

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:০৯

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে দুটি আসনের একটিতে ডেমোক্রেট প্রার্থী জয়ী হয়েছেন। জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার(৫ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি উভয়দলের জন্যেই গুরুত্বপূর্ণ। 

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি ও সিনএনএনের বরাতে জানা যায়, নির্বাচনে জর্জিয়ার সিনেট আসন দুটি ডেমোক্রেট দল দখল করতে পারলে রিপাবলিকান দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হবে না। সিনেটের এক’শ আসনের মধ্যে রিপাবলিকানদের বর্তমানে ৫০ টি আসন রয়েছে। ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ারনক অল্প ভোটের ব্যবধানে সিনেটর ক্যালি লোফলারকে পরাজিত করেছেন।

আরো পড়ুন: ‘প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে’

আর ডেমোক্রেটদের এ জয় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যে যথেষ্ট বিব্রতকর।সিনেটের অপর আসনের ফলাফল থেকে জানা যাবে জো বাইডেনের চার বছরের শাসনামলের প্রথম দুই বছর কারা সিনেট নিয়ন্ত্রণ করবে। জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হলেও এবার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এ রাজ্যে ট্রাম্পকে প্রায় ১২ হাজার ভোটে হারিয়েছেন।

ইত্তেফাক/এএইচপি