এসএটিভিতে ওয়েব সিরিজ রিভিউ অনুষ্ঠান

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:০৩

বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠান জগতে এই প্রথম দেশ ও বিদেশের ওয়েব সিরিজ রিভিউ-নির্ভর অনুষ্ঠান ‘ওভার দ্য টিপ’ সংক্ষেপে ‘ওটিটি’ এসএটিভিতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ হতে প্রচারিত হবে। অনুষ্ঠানে রিভিউ পরিবেশন করবেন আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইনফ্লুয়েন্সার ও মডেল সুমাইয়া চৌধুরী কৃতিকা। এ বিষয়ে নোমান রবিন বলেন, ‘আমি সাধারণত ক্যামেরার সামনে যেতে চাই না। কিন্তু এসএটিভির থেকে চপল ভাই আমাকে অনুষ্ঠানের ধরন ও ভাব প্রকাশ করলে আমি তাত্ক্ষণিক রাজি হয়ে যাই। কারণ আমি যেহেতু দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বিচারক তাই প্রডাকশন রিভিউ করা আমার দায়িত্ব, কর্তব্য ও অভ্যাসের মধ্যে পড়ে।’

সংঞ্চালক কৃতিকা বলেন, ‘নতুন তথ্য, জ্ঞান আমাকে সবসময় আকৃষ্ট করে। দেশ-বিদেশ ঘুরে ট্রাভেল ও ফ্যাশন ব্লগ নির্মাণ করা আমার কাজ। ওটিটি অনুষ্ঠানটি আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের বিনোদন দেওয়া।’ অনুষ্ঠানের প্রযোজক মফিজুল ইসলাম বলেন, ‘বিদেশি ওয়েব সিরিজের পাশাপাশি দেশীয় আলোচিত ও সমালোচিত ওয়েব সিরিজগুলোর ওপর বেশী জোর দেওয়া হবে।’