ইলেকট্রিক হিটার ব্যবহার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২১

শীতে গোসল করা রীতিমত যুদ্ধের শামিল। অনেকেই প্রতিদিন গোসল করেন না। আবার কেউ কেউ ইলেকট্রিক হিটারের মাধ্যমে পানি গরম করে গোসল করেন। এবং পাশাপাশি রান্নার কাজেও এর ব্যবহার বেশ লক্ষণীয়। বাজারে রয়েছে বিভিন্ন ধরনের হিটার কম বেশি মূল্যের। আর ক্রেতারা কম মূল্যের হিটার ব্যবহারে প্রায়ই বিদ্যুত্পৃষ্ট হয়ে কারো কারো জীবন সংকটে পড়ে। অসতর্কতার দরুন অনেক ঘরবাড়িও পুড়েও যায়। তাই ইলেকট্রিকের হিটার ব্যবহারে খুবই সতর্ক থাকতে হবে। ছোট তারের হিটার ব্যবহার না করা, চলন্ত অবস্থায় পানিতে হাত না দেওয়া, লোহা এবং স্টিলের পাত্র ব্যবহার না করা, ভেজা হাত দিয়ে সুইচ অফ না করা আর স্যান্ডেল পায়ে কাজ করা। এবং বাচ্চাদের থেকে হিটার দূরে রাখা। এসংক্রান্ত দুর্ঘটনা রোধে ইলেকট্রিক হিটার ব্যবহারে সচেতনতা কাম্য।

মো. আবদিম মুনিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া