নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
উপজেলার বিস্তীর্ণ সরিষা খেতের পাশে স্থাপিত মৌবক্স থেকে এখন মধু সংগ্রহ করছেন মধু আহরণকারীরা। ব্যবসায়ীরা সেই মধু সংগ্রহ করে দেশের বিভিন্নস্থানে পাঠিয়ে দিচ্ছেন। মৌ-পালক কামরুল ইসলাম বলেন, পাঁচ-সাত দিন পরপর মধু আহরণ করা হয়। বর্তমানে প্রতি কেজি মধু ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন শাকিল বলেন, সরিষার চাষ ভালো হলে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, মধু আহরণ লাভজনক হওয়ায় দিন দিন এ উপজেলায় সরিষার পাশাপাশি মৌ-পালকদের সংখ্যা বেড়েছে।
