বনের কাঠে চলছে অবৈধ করাত কল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২৪

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সন্তোষপুর ও এনায়েতপুর বনাঞ্চলের পাশে গড়ে উঠেছে প্রায় অর্ধ শতাধিক অবৈধ করাত কল। আর এ করাত কলগুলোতে অবাধে চেরাই হচ্ছে বনের কাঠ। সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল আলম খান জানান, তাদের হিসাব অনুযায়ী উপজেলায় ৬৭টি করাত কল রয়েছে। এর মধ্যে ১২টির লাইসেন্স থাকলেও বাকিগুলোর নেই। এসব করাত কলের অধিকাংশ বনের এলাকায়। আর এসব করাত কলে চেরাই হচ্ছে বনের কাঠ। করোনার কারণে অবৈধভাবে গড়ে ওঠা করাত কলগুলোতে অভিযান চালাতে একটু দেরি হচ্ছে। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক জানান, অবৈধ করাত কলগুলোতে অতি সত্বর অভিযান চালোনা হবে।