আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
দোকানে মেয়াদোর্ত্তীণ সার-বীজ ও ওষুধ রাখার দায়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান উপজেলার ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঐ বাজারের ছয় প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
