চলতি বছর ৩০ হাজার টন কাসাভা সংগ্রহ করবে প্রাণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২৭

চলতি বছর কৃষকদের কাছ থেকে ৩০ হাজার টন কাসাভা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণ। কাসাভা চাষের জন্য প্রাণের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। এখন পর্যন্ত এ ফসল চাষে প্রায় ২ হাজার কৃষক চুক্তিবদ্ধ হয়েছেন।

কাসাভা হচ্ছে শিকড়জাত এক ধরনের আলু, যা পাহাড়ি, অনাবাদি এবং অপেক্ষাকৃত কম উর্বর জমিতে চাষ হয়। দেশে এটি শিমুল আলু নামে পরিচিত।

প্রাণ অ্যাগ্রো বিজনেসের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ২০১৪ সাল থেকে প্রাণ কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কাসাভা চাষে কৃষকদের উত্সাহ দিয়ে আসছেন। এর মাধ্যমে বাংলাদেশের অব্যবহূত পাহাড়ি জমির যথাযথ ব্যবহার হচ্ছে। প্রাণ চাষিদের কাসাভা চাষের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা, কৃষি উপকরণ সহায়তা এবং স্বল্পমূল্যে বীজ দিয়ে সহায়তা করছেন। এর ফলে পাহাড়ি অনাবাদি জমিতে কৃষকের কাসাভা চাষে আগ্রহ বাড়ছে।—প্রেস বিজ্ঞপ্তি