ইনোভেশন এবং অটোমেশন নিয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং থিংক গ্রুপের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং থিংক গ্রুপের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আশিকুর তানিম সমঝোতায় স্বাক্ষর করেন। থিংক গ্রুপ মূলত একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান, যারা স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে থাকে। সমঝোতার আওতায় থিংক গ্রুপকে কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’তে এক একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। থিংক গ্রুপ এই পার্কে আইওটি ডিভাইস উত্পাদন করবে।—প্রেস বিজ্ঞপ্তি
